দর্শকের সঙ্গে সরাসরি আড্ডা দেবেন পূর্ণিমা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

দর্শকের সঙ্গে সরাসরি আড্ডা দেবেন পূর্ণিমা

বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। আলো ছড়ান; মুখের হাসিতে, চাহনিতে। অভিনয়ে আলো ছড়িয়েছেন সেই কবে। মাত্র ১৬ বছর বয়সে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে জগতে পথচলা তার। 
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। বিপরীতে ছিলেন রিয়াজ। সেই থেকেই শুরু আজ অবধি পর্যন্ত নিজের রূপের গুণের মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। দীর্ঘ ২৩ বছরের অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, ‘মেরিল প্রথম আলো পুরস্কার’সহ হাজারো দর্শকের ভালোবাসা। তাই পূর্ণিমার ভক্ত সংখ্যাও কম নয়। 
ভক্তরা চান তাদের এই প্রিয় তারকার সঙ্গে দেখা করতে কিংবা কথা বলতে। অবশেষে এলো সেই সুযোগ। ভক্তরা কথা বলতে পারবেন পূর্ণিমার সঙ্গে। তাকে ফোন করলেই ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন তিনি। আগামীকাল  ১৫ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায় যেকোনো রবি অথবা এয়ারটেল নাম্বার থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এই অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে।
এ বিষয়ে এক ভিডিওবার্তায় পূর্ণিমা বলেন, ‘দর্শকের সঙ্গে গল্প করার জন্য দারুণ একটা সুযোগ পেয়েছি। আগামী ১৫ অক্টোবর ঠিক রাত ৮টায় আমি থাকছি স্টার জোন সার্ভিসে। থাকব শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো? আমি থাকব শুধু আপনাদের অপেক্ষায়।’
এদিকে পূর্ণিমার সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি-এয়ারটেল ও লাইভ এন্টারটেইনমেন্ট। এর আগেও দেশের অনেক জনপ্রিয় তারকা হাজির হয়েছেন এ আয়োজনে। এবার সেই আয়োজনের অতিথি পূর্ণিমা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}