দ্বিগুণ হবে ভুলে যাওয়া রোগী আগামীতে - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

দ্বিগুণ হবে ভুলে যাওয়া রোগী আগামীতে

কিছু মনে রাখতে না পারা বা আলঝেইমার রোগীর সংখ্যা সামনের ২০ বছরে দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ব আলঝেইমার দিবসে সেন্ট্রাল অব এজিং স্টাডিজ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড রিসার্চের প্রধান এমাইন ওজমিট বলেছেন, ৪.৬ মিলিয়ন মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই রোগীর সংখ্যা ৫ কোটি। ২০৪০ সাল নাগাদ ১০ কোটির কাছে চলে যাবে!

শুরুর দিকে অনেক সময়ই রোগটি ধরা পড়ে না। কারণ এই রোগের লক্ষণ অন্যান্য অসুস্থতার ক্ষেত্রেও দেখা যেতে পারে।
এটি কেবল মাঝে মাঝে বিভিন্ন বিষয় ভুলে যাওয়া নয়, আলঝেইমার তার চেয়েও বেশি কিছু। কখনো কখনো কারও নাম ভুলে যাওয়া কিংবা জিনিসপত্র কোথাও রেখে সেটি ভুলে যাওয়ার ঘটনা প্রত্যেকের ক্ষেত্রেই ঘটতে পারে।
স্মৃতিশক্তি লোপ পাওয়া এই রোগের প্রথম লক্ষণ। শর্ট-টার্ম মেমোরি বা স্বল্পমেয়াদে স্মৃতি-বিভ্রাট ঘটায়। ১০ মিনিট আগের ঘটনাও লোকে ভুলে যায় কিংবা কিছুক্ষণ আগের কথা-বার্তাও ভুলে যায়।
স্মৃতিশক্তি সমস্যা মানুষকে পুনরাবৃত্তির কিংবা সম্প্রতি ঘটা কোনো ঘটনার সম্পর্কে মনে করতে দেয় না। অথবা নিত্য-দিনকার কোনো কাজ যেমন কোনো রান্নার রেসিপি বা ব্যাংক কার্ডের তথ্য ভুলে যাওয়ার ঘটনাও ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}