দর্শকনন্দিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ ফেসবুক পোস্টে সাংবাদিকদের উদ্দেশে তাকে নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানালেন এই অভিনেত্রী। আজ রোববার এক ফেসবুক পোস্টে প্রভা লিখেছেন, প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা। আপনাদের সঙ্গে গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছি। আমার জীবনের নানান চড়াই উৎরাইয়ের ঘটনায় আপনারা পাশে ছিলেন। অন্য সবার মতো আপনারাও আমার কাজে সহযোগিতা করছেন।
কিন্তু ইদানিং খেয়াল করছি আমার অজান্তে আমাকে ঘিরে কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকা অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত নানা ধরনের সংবাদ প্রকাশ করছে। আমি অবাক হয়ে লক্ষ্য করছি সে সব সংবাদের সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে আমার অভিনীত নাটকের বিভিন্ন দৃশ্য। এসব সংবাদের শিরোনাম ও ভাষা খুবই আপত্তিকর!
এটা কি সাংবাদিকতার কোনো নীতিমালায় আছে যে,যাকে নিয়ে সংবাদ পরিবেশন করছেন তার সঙ্গে যোগাযোগ না করে সংবাদ প্রকাশ করা যায়?
এই অভিনেত্রী আরও লিখেছেন, প্রভা মানেই কি আপনাদের নিউজের কাটতি, ভিউ আর রিডার? একজন শিল্পীর প্রতি, শিল্পের প্রতি কিংবা দেশের প্রতি কি দায়বদ্ধতা নেই? একবার ভাববেন। তারপর না হয় আমাকে নিয়ে আপনার স্বনামধন্য পত্রিকায় সংবাদ প্রকাশ করবেন। না হলে আমার আইনজীবী আইনানুগ ব্যবস্থা নেবেন। তবে এটাও সত্যি এই কাজ সব সাংবাদিক করেন না। তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসলে সত্যি কথা হলো, আমি আপনাদের প্রভা হয়ে নিয়মিত কাজ করতে চাই। এই ব্যাপারে অন্য সবার মতো আপনাদের সহযোগিতা আশা করছি।
আশা করি সাংবাদিক বা আমার একজন সহকর্মী হিসেবে এইটুকু আমার জন্য করবেন। সকলের সুন্দর ও আনন্দময় জীবন কামনা করছি।
Post Top Ad
সেই ভিডিওর পর প্রভার ফেসবুক স্ট্যাটাস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Blogger দ্বারা পরিচালিত.
Post Top Ad
Author Details
Editor: Sohel Shafin
slogaanbd
slogaan inc.
Dhaka, Bangladesh

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন