বাংলালিংকের নতুন বিজ্ঞাপনে সিয়াম ও মেহজাবিন - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

বাংলালিংকের নতুন বিজ্ঞাপনে সিয়াম ও মেহজাবিন

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক নতুন একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য বাংলালিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন।
সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ, চিত্রনায়ক সিয়াম, অভিনেত্রী মেহজাবিন এবং নির্মাতা পিপলু আর খান।
বিজ্ঞাপনটির মূল উপজীব্য বিষয় গ্রাহকদের কম খরচে বেশি সেবা দিয়ে তাদের মাঝে খুশি ছড়িয়ে দেওয়া। এই বিষয়টিকে আরো শৈল্পিকভাবে তুলে ধরার প্রচেষ্টা থাকবে বিজ্ঞাপনটিতে। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা পিপলু আর খান।
বিজ্ঞাপনটি নির্মাণ করা হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। মে মাসের শেষ সপ্তাহ হতে দর্শকরা বিজ্ঞাপনটি উপভোগ করতে পারবেন।
এ ব্যাপারে বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, বাংলালিংক সবসময় গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বিজ্ঞাপনচিত্রটির মাধ্যমে আমরা এই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, সিয়াম ও মেহজাবিনের মত জনপ্রিয় অভিনয়শিল্পী বিজ্ঞাপনটিতে অভিনয় করছেন এবং চমৎকার নির্মানশৈলীর কারণে দর্শকমহলে বিজ্ঞাপনটি জনপ্রিয়তা পাবে বলে বিশ্বাস করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}