ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি লিব্রা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি লিব্রা

এবার ক্রিপ্টোকারেন্সির খাতায় নাম লিখিয়েছে ফেসবুক। ফেসবুকের আগত ডিজিটাল মুদ্রা নাম লিব্রা রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি কয়েক সপ্তাহ আগেই জেনেভাতে লিব্রা নেটওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠান খুলেছে ফেসবুক। লেনদেন, ব্লকচেইন, অ্যানালিটিকস, বিগ ডেটা এবং পরিচয় ব্যবস্থাপনার মতো ক্রিপ্টোকারেন্সিবিষয়ক সফটওয়্যার ও হার্ডওয়্যার বানাতে কাজ করবে লিব্রা নেটওয়ার্কস।
জানা যায়, লেনদেন ও ব্লকচেইন প্রযুক্তির উন্নয়নে সুইজারল্যান্ডে একটি প্রতিষ্ঠান গঠন করেছে ফেসবুক। সেখানেই ‘বিটকয়েনের মতো’ ক্রিপ্টোকারেন্সি বানাবে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। এমন পদক্ষেপের মাধ্যমে নিজস্ব ভার্চুয়াল মুদ্রা আনার আরেক ধাপ কাছে এগিয়েছে ফেসবুক। এর মাধ্যমে প্লাটফর্মটিতে আর্থিক লেনদেন করতে পারবেন গ্রাহক। প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, মার্কিন ডলারের সঙ্গে যুক্ত থাকবে ফেসবুক ক্রিপ্টোকারেন্সি, ফলে বিটকয়েনের মতো অস্থিতিশীল হবে না এ মুদ্রা। ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম ও হোয়াটসঅ্যাপে ব্যবহারের জন্য ভার্চুয়াল মুদ্রা আনতে ৫০ সদস্যের একটি দলকে কাজে লাগিয়েছে ফেসবুক। কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি সামাজিক মাধ্যমটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}