ইউটিউব গুগলের সোনার ডিম পাড়া হাঁস - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

ইউটিউব গুগলের সোনার ডিম পাড়া হাঁস


 ভিডিও সেবা ইউটিউব তাদের কাছে এখন সোনার ডিম পাড়া হাঁসের চেয়েও বেশি কিছু। ভিডিও জনপ্রিয় হচ্ছে আর তাতে ফায়দা হচ্ছে গুগলের।মাসে প্রায় ২০০ কোটি ব্যবহারকারীর এ ভিডিও প্ল্যাটফর্মটি ভবিষ্যতেও গুগলের জন্য বড় মুনাফা আনবে বলেই মনে করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গত সোমবার বিশ্লেষকেদের সঙ্গে গুগলের প্রান্তিক আয় নিয়ে আলোচনার সময় এ ইঙ্গিত দেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

২০১৮ সালের চতুর্থ প্রান্তিক, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর—এ তিন মাসে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মোট রাজস্ব হয়েছে ৩৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা থেকে এসেছে ৩২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের চেয়ে যা ৩২ শতাংশ বেশি।
পিচাই স্বীকার করেছেন, গুগলের রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে তাদের ভিডিও সেবা ইউটিউব। তবে ইউটিউবের আয়ের বিস্তারিত তিনি জানাননি।

এক প্রশ্নের জবাবে গুগলের প্রধান নির্বাহী বলেন, ‘ইউটিউবের কিছু নতুন সেবার ক্ষেত্রে আমরা দারুণ সাড়া পেয়েছি।’

ইউটিউব মিউজিক ও ইউটিউব প্রিমিয়ামের জন্য সাবসক্রিপশন সেবার ক্ষেত্রে জোর দেওয়ার সময়ে এ ঘোষণা দিলেন পিচাই। ইউটিউব প্রিমিয়াম সেবায় অর্থ খরচ করে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুযোগ রয়েছে।

বর্তমানে ৩০টি দেশে মিউজিক ও প্রিমিয়াম সেবা চালু করেছে গুগল। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ইউটিউব টিভি চালু আছে।

পিচাই বলেছেন, প্রতিষ্ঠিত চ্যানেলগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর এক লাখ সাবসক্রিপশন পাওয়া চ্যানেল দ্বিগুণ বেড়েছে। ভিডিও নির্মাতাদের আয়ও ৫ থেকে ৬ গুণ বেড়েছে। তবে বর্তমানে ভুয়া তথ্য নিয়ন্ত্রণে ইউটিউবকে সমস্যায় পড়তে হচ্ছে বলেও মনে করেন তিনি।

যেসব কনটেন্ট ইউটিউবের নীতিমালা ভঙ্গ করে, চলতি বছর তা দ্রুত সরিয়ে ফেলার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন পিচাই। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}