টাইপ টু ডায়াবেটিসের শঙ্কা কমাতে চাইলে ডায়েটে রাখুন ভিটামিন ডি - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

টাইপ টু ডায়াবেটিসের শঙ্কা কমাতে চাইলে ডায়েটে রাখুন ভিটামিন ডি

নিয়মিত ভিটামিন ডি গ্রহণ করলে ইনসুলিন সংবেদনশীলতা ভালো হয় এবং টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা অনেকটাই কমে যায়। দ্য নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটির একটি জার্নালে সম্প্রতি একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে এ তথ্য।
ভিটামিন ডি আমাদের শরীরের সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত জরুরী একটি উপাদান। এটি হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।
গবেষণা করা হয়েছে ৩৫ থেকে ৭৪ বছরের ছয়শ ৮০ জন নারীর ওপর। গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে ২৪ জন নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতেন।
গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট এর সঙ্গে শরীরে শর্করার মাত্রার একটি সম্পর্ক রয়েছে। তবে দিনের বেশ খানিকটা সময় সূর্যের আলোয় যদি থাকা যায় তাতেও শরীরে ভিটামিন ডি’র পরিমাণ বাড়ে এবং রক্তে শর্করার পরিমাণে হেরফের হয়।
যেসব খাবার শরীরে ভিটামিন ডি’র ভারসাম্য সঠিক বজায় রাখতে পারে
দুধ
দুধে নানা পুষ্টিগুণ থাকায় এ কে সুষম খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। দুধের মধ্যে ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে। প্রতিদিন প্রাতঃরাশে এক গ্লাস গরম দুধ আপনাকে শরীরের প্রয়োজনীয় কুড়ি শতাংশ ভিটামিন ডি সরবরাহ করতে পারে।
কমলা লেবুর রস
কমলা লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আপনি সরাসরি কোয়া ছাড়িয়ে অথবা রস তৈরি করে কমলা লেবু নিয়মিত খান যাতে শরীরে ভিটামিনের সঠিক মাত্রা বজায় থাকে।
মাশরুম
ভিটামিন ডি এর একটি অন্যতম উৎস হলো মাশরুম। প্রতিদিনের খাবারে স্যালাড বা স্যান্ডউইচে অথবা সুপের মধ্যেও মাশরুম দেওয়া যায়। মাশরুম এর মধ্যে ভিটামিন বি, বি ওয়ান, বি টু থাকে।
আপনার প্রতিদিনের ডায়েট এর মধ্যেও এই খাবারগুলো রাখুন তাহলে তফাৎটা কিছুদিনের মধ্যে নিজেই টের পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}