প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনা - Slogaan BD

Breaking

Post Top Ad

Post Top Ad

প্রধানমন্ত্রীর সঙ্গে সালমান-ক্যাটরিনা

বিপিএলের উদ্বোধন ঘোষণার পর থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেই আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবির হসপিটালিটি বক্সে বসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন প্রধানমন্ত্রী।
 সনু নিগামের সারপ্রাইজ ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি শেষ হতেই তিনি গেয়ে ওঠেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম অনুপ্রেরণামূলক ‘শোনো একটি মুজিবরের থেকে’ গানটি। এই গানের সঙ্গেও ঠোঁট নাড়ান প্রধানমন্ত্রী।
এরপর একে একে নিজের জনপ্রিয় গানগুলো গাইতে শুরু করেন সনু নিগাম। এরই মধ্যে শেরেবাংলা স্টেডিয়ামে এসে উপস্থিত হন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বড় তারকা আকর্ষণ-বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।
উপস্থিত হয়ে প্রথমেই বিসিবির হসপিটালিটি বক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান সালমান-ক্যাটরিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন বলিউডের এই দুই তারকা। প্রধানমন্ত্রীও তাদের খোঁজখবর নেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger দ্বারা পরিচালিত.

Post Top Ad

{SCOpenGraph image=http://site.com/link-to-homepage-image.jpg}